বাংলাপ্রিয়বিভাগ
গল্প

বেসিক ইন্সটিংক্ট

লেখার আকার

তার পরনে সস্তা সালোয়ার-কামিজ। গার্মেন্টসের মেয়েদের মতো মাথায় আলতো করে ওড়না।

– আমারে ভুইল্লা যান, আপ্নের পায়ে ধরি!

– কী যে বলো! আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।

– মিথ্যা।

– তুমি আমার, শুধু আমার। তুমি আমার বাবা-মা, ভাই-বোন, বউ-বাচ্চা, সব।

– ছাড়েন কইতেছি। কী আছে আমার?... দেহেন, শইলের হাড্ডি বাইর হয়া গেছে। বুকে মুখ দিয়ে বাচ্চারা দুধ পায় না।

– তুমি আমার শহীদ মিনার, আমার অফিসপাড়া, আমার বর্ষা, আমার চাটগাঁ…

– কেন এইসব কইতে থাকেন? থামেন, দোহাই লাগে।

– আমার বরিশাল, আমার রিলিফের চাল, আমার সেলফি, আমার আড়িয়াল খাঁ…

– পায়ে ধরি, জিভটা সরান! আমার করোনা হইছে! করোনা!

– আমার কিচ্ছু যায় আসে না, বাংলাদেশ। কিচ্ছু না।


এই লেখককে আরও পড়ুন