বাংলাপ্রিয়বিভাগ
স্যাটায়ার

দিল দিল প্রাইম মিনিস্টার

লেখার আকার

Dear ওয়াজির-এ-আজম, হিলাল-এ-ইমতিয়াজ, Honorable Prime Minister,

I would like to say to you “Congratulations” and “Sorry”. পেহচানা আপ নে? নাকি চিনবার পারলেন না? বহুৎ কাল আগে হাম দোনো মিলে থে।

Congratulations ইসি লিয়ে, কিঁউকে আপ কা recent কুছ ফর্মান ইত্নে আচ্ছা লাগা – খুশির ঠেলায় রাইতে ঘুমাইবারই পারি নাই। সাংবাদিক-কার্টুনিস্টগুলিরে টাইট দিছেন, বহুৎ বহুৎ বহুৎ ব-হু-ৎ আচ্ছা। খালি মনে হৈতেছিল, আনন্দের চোটে গুম হয়া যামু বা ঐরকম কিছু।

অউর sorry ইস্লিয়ে কে – আফসোস, মেরা উর্দু আচ্ছা নাহি হ্যায়। ইস্‌ ‘বাংলাদেশ’ মে রেহতে রেহতে মেরা জুবানকো “লে হালুয়া” হো গায়া। বাংলা বলতে গেলেও লোকাল টান চৈলা আসে। ইস্‌কে উপার এইখানে সবাই টিভিতে খালি হিন্দি আর হিন্দি দেখে।

নামেই খালি দ্যাশটা ‘স্বাধীন’, বুঝলেন। তো কাভি কাভি ইংলিশ মে ভি কাম চালানা পারতা হ্যায়। I am a true multicultural, সমঝে না?

আপ সমঝদার আদমি হ্যায়। You studied in the prestigeous “Oxford Universitty” after all. থার্ড ডিভিশন মিলা তো কেয়া হুয়া। মুঝে ভি মিলে থে, আবু জর গিফারী কলেজ সে।

’৮৭ ওয়ার্ল্ড কাপ কি কুছ দিন বাদে আপ্নে ঢাকায় আইছিলেন, চ্যারিটি ম্যাচ কে লিয়ে। আবাহনীর কুন বল্দায় জানি হোন্ডা চালাইবার গিয়া ঠ্যাং ভাইঙ্গা ফালাইছিল, তার জন্যে খেলা।

আমার বয়স তখন দশ বচ্ছর। বইনরে নিয়া স্টেডিয়ামে গেছি প্লেয়ারদের অটোগ্রাফ নিতে। যাব্‌ ইনিংস ব্রেক হুয়া, আমারে দেইখা চ্যাংড়া মইন খান হাইসা হাত বাড়ায়া দিলেন, কলম লইবেন।

হালার শখ কত! দো কড়ি কি প্লেয়ার, আমি নিমু তার অটোগ্রাফ! আমি মাথা ঝাঁকায়া আপ্নের দিকে ইশারা করলাম – মুঝে শের কি অটোগ্রাফ চাহিয়ে। কিন্তু আপ্নে আমারে দেইখাই “ছিছি” কৈরা দৌড়ায়ে গেলেন গা।

কিঁউ আপ নে অ্যায়সা কিয়া, সেইটা আমি আজো জানি না। জানার ইন্টারেস্ট ভি নাই, জাহাপনা। কারণ আমি দেখলাম, আমারে ছিছি কৈরা, ডাইরেক্ট একখান দৌড় দিয়া, আপ্নে আমার বইনের সাথে টাংকি মারা শুরু করলেন।

ফুলি তখন ম্যালা ফর্সা, ওয়াসিম আকরামের বিরাট ফ্যান, অউর ইডেন কলেজ মে পড়তি হ্যায় – বেচারি পুরা টিকটিকির মতো ধড়ফড় কৈরা উঠলো। উস্‌ দিন সে মেরে বেহেন আপ্নেরে দুই চক্ষে দেখতে পারে না, আর আপ্নে আমার হিরো।

ক্যান হৈবেন না, বলেন? দশ বছর বয়সেই কিৎনা important lesson সিখা দিয়া আপ্নে। কিছু চাইলে সেইটা চাওন লাগে। সেই তালে বাচ্চাকাচ্চাদের ছিছি করাও জায়েজ। আফসোস, লাইফে হাম আপ কে লেভেল কি প্লেয়ার নেহি হো পায়ে। মাগার আপ্নের লেভেলে কয়জনই খেলবার পারে, বলেন?

ঐদিনের পর থিকা ম্যায় আপ কা নাম্বার ওয়ান ফ্যান বন গায়া। ’৯২ মে আপ ওয়ার্ল্ড কাপ উঠায়া। স্পিচ দিতে গিয়া টিমের কাউরে একটা ধন্যবাদ পর্যন্ত দিলেন না। সঙ্গে সঙ্গে বুইঝা ফালাইলাম, আস্লি খেল তো কাহি অউর হ্যায় – আপ্নে নেতা হওনের ধান্ধায় আছেন।

তারপর দেখি, আপ কি আম্মি কি লিয়ে ক্যান্সার হসপিটাল বানায়ালাইছেন। আমি তো দিলাম হাইসা। এই না হৈলে কাপ্তান! দম লাগায়া ফিল্ডিং সাজানো শুরু কৈরা দিছেন তখন থিকেই। পাবলিকে কি খুশি, কয় কিৎনা আচ্ছা আদমি হ্যায়, কিৎনা আচ্ছা আদমি হ্যায়…

শুইনা আমি ভ্যাকভ্যাকাইতেছি, আবার গর্বে বুকের ছাতিটাও ফাইটা যাইবার চায়। কাভি কাভি মুঝে লাগতা হ্যায়, আপনেরে শুধু আমার মতো মানুষই চেনে, উজির-এ-আজম। রতনদের শুধু রতনরাই appreciate করতে পারে।

অসুস্থ মায়েরে ফালায়া একের পর এক ফরেন বেটির লগে ডার্লিং ডার্লিং খেল্লেন, তারপর আবার ঐ জুইস্‌ আপারে টেকার লেইগা শাদি ভি করলেন, আবার মা মরার পর তার নামে হাসপাতাল বানায়া ফেরেশতা বইনা গেলেন – এক্কেরে খাপে খাপ! এরেই কয় উস্তাদো কা উস্তাদ। উসকি বাদ একদিন আপ ইলেকশন ভি করলেন, পার্টির নাম ততদিনে দিয়া ফালাইছেন PTI, মানে “পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ”।

নামের মধ্যেই ‘ইনসাফ’! আমি নৈড়াচৈড়া বসলাম। মেহসুস হুয়া, খেলার সেকেন্ড ইনিংস শুরু হয়া গেছে।

এত্ত জমকালো নাম দিছেন, তার মানে হৈল – আপ কে ambition ম্যায়নে যত্ত বড় ভাবসিলাম, উস্‌সে ভি বড়া। আপনের লেইগা আমার respect অউর ভি বাইড়া গেল।

বুঝলাম, আপনে আসলে সাম্রাজ্য চান। সলতনৎ, তাও আবার পুরা sub-continent কা।

সেইদিন আবেগে কাইন্দালাইছি, আলমপনা। আর্মিরে ক্লিন ইমেজ দ্যাখায়া একদিন আপনে ইলেকশন ভি জিত লিয়া। কি যে খুশি হৈছি! মুঝে লাগা, ইসলামাবাদ কে কুরসি পে আপকে পোন্দ্‌ কে সাথ সাথ থোড়া মেরা পোন্দ্‌ ভি জুড়ে হুয়ে থে। আমার গার্লফ্রেন্ডের পাশাপাশি মানিব্যাগে আপকে ফোটো ভি রাখা শুরু কৈরা দিলাম।

প্রধানমন্ত্রী হোনে কি বাদ বড় বড় কথা বৈলা তো সবাইরে হিলায়া দিলেন। আমি দিলখুশ, হাসতেই থাকি। পাবলিক আপ্নেরে এক বার হাজি মোহাম্মদ মোহসিন বানায়, তো দুসরি বার কায়েদ-এ-আজম। কুছদিন বাদে মোল্লাদের কথায় যখন উঠাবসা শুরু কৈরা দিলেন, তখন সেই একই লোকজনের কি হাউকাউ!

লেকিন ম্যায়নে ঠিকই সমঝা, ইমরান সাহাব। পাকিস্তান মে ট্রু পাওয়ার কিস কে হাত মে হ্যায় – সেইটা আপনে খুব ভালো কৈরা বোঝেন। অউর লাইফ মে ধোয়া তুলসি পাতা হওন যে রীতিমত গুনাহ, সেইটা তো আপনে মুঝে ১৯৮৭-মে সিখায়া।

একটার পর একটা ম্যাচ আমাদের জন্য জিততেই থাকলেন; many timesই আমার মনে হৈছে আপ্নেরে পত্র লিখা কিছুটা শুকরগুজার করি। কিছুটা ভয়ে, কিছুটা আইলসা হওনের কারণে ওয়ো নেহি হো পায়ি। কিন্তু ইদানিং আপনে যে কামটা করছেন, কেয়া বাৎ হ্যায়। কেয়া বাৎ হ্যায়! মুঝে অউর রাহা নেহি যায়ে।

যেইসব জার্নালিস্ট, কার্টুনিস্ট, হারামি-ইস্ট গুলারে আপনে মামলা দিয়ে, পাকড়াও করলেন – ঝাক্কাস একটা কাম হৈছে। আপনের নামে বানায়ে বানায়ে বুন্দিয়া বিতরণ করে – কত্ত বড় আস্পর্ধা! খুব ভালো করছেন এইগুলারা টাইট দিয়ে।

এই কামটা কি আপনের আগে আমাদের দেশে কেউ করতে পারছে? ঐ যে ধলা রান্ডিটা (নওয়াজ শরিফ), উসকা কাভি ইতনি হিম্মত থি? সবার তো সেই একই কুচিন্তা, international community কো কেয়া বাতায়েঙ্গে, human rights কা কেয়া হোগা, অউর কেয়া কেয়া, কা কা কা।

আরে ইনসানিয়াতের তাবেদাররা – আমরা কি মানুষ না? আমরা পাকিস্তান না? দেশে কি মানুষ কম মরতেছে? তোদের আর কাম-কাজ নাই? আমেরিকান মাখন আর ইসরায়েলি মাল খায়া খায়া আর কিৎনে দিন?

ঠিক করছেন উজির-এ-আজম, একদম ঠিক করছেন। করোনা টাইম পে ইয়েসব চু...গিরি নাহি চলেগি, ওয়ো সংবাদ দিলানা খুবই জরুরি। ঐ হারামি গ্রুপটার মইধ্যে গুলবদন খলিল-কে বিশেষ করে লাইনে রাখবেন। আমি শুনছি, ওয়ো বিলকুল আচ্ছা আদমি নেহি হ্যায়।

তাছাড়া আপনের কি টেনশনের কমতি আছে? PTI এর একের পর এক নেতা চাল চুরি করতে গিয়া ধরা খাইতেছে। ঘরে আপনের নতুন বিবি, হোক না তিন নম্বর। বেইজ্জিতি আর কাহাকে বলে। আপ্নের দলের লোক যে ঠিকমতো চুরি ভি করতে পারে না, গভমেন্ট ক্যায়সে চালায়েঙ্গে – এই নিয়ে পার্লামেন্টে ধলা রান্ডিটা নিশ্চয়ই টিপ্পনি কাটবে। কাটুক, বদমাইশ কোথাকার।

রোযার মাসে মার্কেট ভি বন্ধ রাখতে চায় কেউ কেউ। ইয়ে কৌন সা টাইম আ গায়া, খান সাহিব? করোনা সবাইরে আবার খৎনা করাইল নাকি? বুঝলাম না। এই সময়ে ইসলামাবাদে, করাচীতে, লাহোরে, কাবুলে লাল নীল বাতি না থাকলে ভাল্লাগে? বিলকুল নেহি। রঙিন জামা, ঠাসাঠাসা মেইনরোড, শপিং মলের এস্কেলেটারে উইঠা নিচের মানুষজনের উপ্রে ছ্যাপ ফালা – এই না হৈলে আমাদের ঈদ!

যারা মরার এম্নেই মরবে, আপনে তাদের খুশিতে মরার বন্দোবস্ত কৈরা দিতেছেন মাত্র। আফসোফ, তাগুতি জাতি আপ্নের ইনসাফটা বুঝলো না।

অউর এক বাৎ, ইমরানজি। আপ কে নাম্বার ওয়ান ফ্যান যো হু, I have a suggestion for you.

মেহেরবানি কর কে “Literature” চিজটারে নিষিদ্ধ কৈরা দিবেন। আমি অনেক চিন্তা কৈরা দেখছি, এই জিনিসটা আসলে একটা বিষ। ব্যান করাটা কিন্তু কোন ব্যাপারই না, ব্লাসফেমি আইনের প্যাঁচে ফালায়া দিবেন। তাতেও না হৈলে রাষ্ট্রদ্রোহের মামলা। কাহানি, শায়েরি – ইয়ে সব্‌কে কেয়া জরুরৎ, বলেন?

Can you plough paddy field with storybooks? নেহি, উস্‌কে লিয়ে লাঙ্গল চাহিয়ে।

Can you become Imran Khan by reading সাহিত্য? নেহি, উস্‌কে লিয়ে ব্যাট-বল চাহিয়ে।

অউর চাহিয়ে দিমাগ – যেটা আপনার মধ্যে বহুৎ, বহুৎ আছে। আপকে লিয়ে খাজা বাবা কি দরগাহ মে হাজার হাজার আগরবাত্তিয়া জ্বালায়েঙ্গে, ইনশাল্লাহ। আগে বাড়িয়ে, Your Excellency. হাজার মাইল দূর থিকে হা কৈরা চায়া আছি, আপনের সাম্রাজ্যের কবে আমাদের দিকে আসবে।

দিল দিল পাকিস্তান, হব হব পাকিস্তান…

ইতি –

Yours sincerely,

নেহি Yours truly, বিলকুল –

গুলাম-এ-আমির ওরফে দিলখুশ কুলি ১১১৪৪ নাজিমুদ্দিন রোড, পানির টাংকির মোড় ঢাকা -- ১২০৫ পূর্ব পাকিস্তান


এই লেখককে আরও পড়ুন