কানি আঙুল রহস্য
মানুষ ও উপলক্ষ · · ১ মিনিটের পাঠ
লেখার আকার

- ডিয়ার ঈশ্বর, পায়ের কানি আঙুলের কাজ কি?
ঈশ্বর হাসেন।
- ফার্নিচারের চিপায়চাপায় ধাক্কা খেয়ে ব্যথা পাওয়া ছাড়া এগুলোর কোন কাজ আছে বলে তো মনে হচ্ছে না।
- বুঝবি রে, সময় হলেই বুঝবি।
আজ সকাল থেকে ঈশ্বরের হাসি কানের মধ্যে রিনরিন করছে।